দেবীর বোধন
আজ মহাষষ্ঠীদেবীর বোধন ও দুর্গাপূজার পৌরাণিক সূচনা
আজ শুক্রবার (১৬ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠী। দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। পুরাণের বর্ণনা অনুযায়ী, রাবণ বধের উদ্দেশ্যে ভগবান শ্রী রামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার অকালবোধন করেছিলেন। ষষ্ঠীর সন্ধ্যায় দেবীর আগমনকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোতে ছড়িয়ে পড়বে উৎসবের আমেজ।